মালদার গাজোল ব্লক আইসিডিএস প্রজেক্ট এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দের উদ্যোগে গাজোল শহরে ধিক্কার প্রতিবাদ মিছিল রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

মালদা, নিজস্ব সংবাদদাতা -৩ সেপ্টেম্বর:-  মালদার গাজোল ব্লক আইসিডিএস প্রজেক্ট এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দের উদ্যোগে গাজোল শহরে ধিক্কার প্রতিবাদ মিছিল রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
তারা প্রথমে গাজোলের ধর্মতলা মোড় আইসিডিএস অঙ্গনওয়াড়ি দপ্তরের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল শুরু করে গাজোল শহর পরিক্রমা করে গাজোল বিদ্রোহী মোরে ৫১২ নং জাতীয় সড়কের একটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ তারা আলোচনার মাধ্যমে রাস্তা অবরোধ তুলে দেন। সেখান থেকে তারা গাজোল থানা মোড়ে এসে কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা গাজোল অঙ্গনওয়াড়ি দপ্তরের সামনে গিয়ে মিছিলটি কর্মসূচি শেষ করেন। গাজোল ব্লক আইসিডিএস প্রজেক্ট এর অঙ্গনারী কর্মীরা – বলেন গাজোল ব্লক আইসিডিএস প্রজেক্ট এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সবাই মিলেমিশে আর জি করের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করা হয় গাজোল শহরে। গাজোল বিদ্রোহী মোরে ৫১২ নং জাতীয় সড়কের একটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেথাকি।এরপর গাজোল থানার পুলিশ এসে পুলিশের সাথে আলোচনার মাধ্যমে আমরা রাস্তা অবরোধ তুলে নেই। সেখান থেকে এসে আমরা গাজোল থানা মোড়ে কিছু সময়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।আমাদের দাবি আর জি করের নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা গ্রামগঞ্জে কাজ করে থাকি। আমাদের কর্মীদের ও সহায়িকা দের সুরক্ষা দিতে হবে, মা-বোনদের সুরক্ষা নিরাপত্তা দিতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে হবে। এই প্রতিবার তুলে আমাদের এই ধিক্কার মিছিল কর্মসূচি করে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *