রাজ্যজুড়ে মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন আদিবাসী সেঙ্গেল অভিযান।

নিজস্ব সংবাদদাতা, বংশীহারি:- বংশীহারীতে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের চেষ্টা ও রাজ্যজুড়ে মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন আদিবাসী সেঙ্গেল অভিযান। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।
আদিবাসী সিঙ্গেল অভিযানের দাবি, বংশীহারী নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের চেষ্টা সহ আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বংশীহারী নাবালিকা মেয়ের সঙ্গে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মকর্তাদের দেখা করতে না দেওয়ায় এদিন তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *