প্রতিবাদ বিক্ষোভ চলছেই, বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির নেতা কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আরজি করের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ চলছেই।বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির নেতা কর্মীরা। এদিন বিজেপির ফালাকাটা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলটি ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটা বিডিও অফিস চত্বরে গিয়ে শেষ হয়। তারপর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা কর্মীরা। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা টাউন মন্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা ছিলেন বিজেপি নেতা নারায়ণ মন্ডল,ভূষন মোদক সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *