শিক্ষক দিবস উপলক্ষ্যে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শিরদাঁড়া সোজা রেখে বুকে কালো ব্যাজ লাগিয়ে আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা চক্রের শিক্ষক শিক্ষিকারা।’মানব সেবা, মহৎ সেবা’এই আদর্শকে পাথেও করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করে এক মানবিকতার পরিচয় দিলেন তাঁরা।
১২০ জন রোগীর মধ্যে ফল বিতরণ করা হয় বলে জানান সংগঠনের সম্পাদক মহম্মদ হেলালুদ্দীন।গত তিন বছর ধরে এই ফল বিতরণ কর্মসূচী পালন করে আসছে শিক্ষক শিক্ষিকারা বলে জানান এস আই মাসুদ করিম আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *