বালুরঘাট ব্লক এর বাবা মাইলে লক্ষী প্রউচ্চ বিদ্যালয় শিক্ষক দিবস হিসাবে এক অভিনব কায়দায় পালিত হল।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক এর বাবা মাইলে লক্ষী প্রউচ্চ বিদ্যালয় শিক্ষক দিবস হিসাবে এক অভিনব কায়দায় পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক দীপংকর দেবনাথ,সিএমওএইচ সুদীপ দাস সহ অন্যান্য শিক্ষকেরা।শিক্ষক দীপংকর বাবু জানান, বর্তমানে জেলা হাসপাতালে চলছে প্রচন্ড রক্ত সংকট এই রক্ত সংকট দূর করতে শিক্ষক দিবসের দিন একটি রক্তদান শিবিরের মধ্য দিয়া আজকের এই শিক্ষক দিবস উদযাপন করা হলো কারণ বর্তমান থ্যালাসেমিয়া রোগে জেলায় প্রচুর রক্তে প্রয়োজন যে পরিমাণ রক্তের প্রয়োজন সেই পরিমাণ রক্ত জেলা হাসপাতালে মিলছে না প্রচুর দাম দিয়ে রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে সেই কথা মাথায় রেখে আজকের দিনে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কুলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *