দোষীদের শাস্তির দাবিতে ফালাকাটা শিক্ষক ও শিক্ষা কর্মী সমাজের পক্ষ থেকে পদযাত্রা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আরজি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে ফালাকাটা শিক্ষক ও শিক্ষা কর্মী সমাজের পক্ষ থেকে পদযাত্রা বের করা হয়। ওই পদযাত্রাটি ফালাকাটার টাউন ক্লাব থেকে বের হয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক মেন রোড ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি করে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। ওই কর্মসূচিতে  অরাজনৈতিকভভাবে ফালাকাটার সকল স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *