মালদার গাজোলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গাজোল বিদ্যুৎ ডিভিশন শুভ উদ্বোধন হল।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৬ সেপ্টেম্বর : — মালদার গাজোলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গাজোল বিদ্যুৎ ডিভিশন শুভ উদ্বোধন হল।গাজোলের ১২ নং জাতীয় সড়কের ধারে বেসরকারি এক লজে শুক্রবার অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।শুক্রবার এই অনুষ্ঠানের প্রথমে রবীন্দ্র সঙ্গীত মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয় । এরপর বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্ধোধন হয় । গাজোল বিদ্যুৎ ডিভিশন অফিস রুম ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। এরপর পশ্চিমবঙ্গ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোনের মাধ্যমে গাজোল বিদ্যুৎ ডিভিশনের উদ্বোধনের শুভেচ্ছা বার্তা জানান । পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর উদ্যোগে গাজোল ডিভিশন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও জয়েন্ট বিডিও ,মালদা বিদ্যুৎ দপ্তরের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন সুমিত মুখার্জি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মৃগাঙ্গোকো মৌলি দে , রবি শংকর চ্যাটার্জী, ম্যানেজার সৌমেন দাস ,আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *