মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাঙড়ি নদীতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় রাস্তার উপর দিয়ে জল বইছে, ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভুটান পাহাড়ে ভারী বর্ষণের জের। জল বেড়ে গেল মাদারিহাটের বাঙরি নদীতে। মাদারিহাট থেকে টোটোপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার জেরে বিপর্যস্ত জনজীবন। মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাঙড়ি নদীতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় রাস্তার উপর দিয়ে জল বইছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।মাদারিহাটের সঙ্গে টোটোপাড়া, বল্লালগুড়ি ও হান্টাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *