বালুরঘাট কলেজের এনএসএস ওয়ান ইউনিটের তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ২৮ সেপ্টেম্বর: কেন্দ্র সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্বচ্ছতায় সেবা কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচিকে সামনে রেখে শনিবার দুপুরে উত্তমাশা এলাকায় অবস্থিত বালুরঘাট কলেজের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বালুরঘাট কলেজের এনএসএস ওয়ান ইউনিটের তরফ থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা অধ্যাপক দুলাল বর্মন সহ অন্যান্যরা। আগামী ২ রা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। আজ সপ্তম দিনে পড়ল এই কর্মসূচি। এই অভিযানে মূলত একবার ব্যবহৃত প্লাস্টিক পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। দুই সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *