অভয়া ক্লিনিকের সূচনা, স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রোগীরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৮ সেপ্টেম্বর: – শনিবার বিকেলে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চালু করা হল অভয়া ক্লিনিক৷ এদিন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অভয়া ক্লিনিকের সূচনা করা হয়৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলে৷ আরজি করের প্রাক্তন স্টুডেন্ট তথা চিকিৎসক পবিত্র গোস্বামী, চিকিৎসক অমর্ত্য চক্রবর্তী। এই স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রোগীরা। এদিন বিকেল থেকে প্রচুর ভিড় দেখা যায় ক্লিনিকে৷ এই ক্লিনিকে সব রকম ভাবে সহযোগিতা করছেন বালুরঘাটবাসী। প্রসঙ্গত, আরজিকর ঘটনার পর চিকিৎসকদের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে খোলা হচ্ছে অভয়া ক্লিনিক। আজ এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অভয়া ক্লিনিক চালু করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *