কলকাতা গামী ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস বাংলা বিহার সীমান্তে দুর্ঘটনার কবলে।।

নিজস্ব সংবাদদাতা, মালদা—কলকাতা কলকাতা গামী ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস বাংলা বিহার সীমান্তে দুর্ঘটনার কবলে। বাংলা বিহার সীমান্ত লাগুয়া ভবন গাঁও স্টেশনের কাছেই ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেসের ইঞ্জিনের পাশে থাকা সংরক্ষিত কামরার চাকায় রেল লইনে পড়ে থাকা সিগন্যালের কাজে লাগা কেবল তার কোনভাবে জড়িয়ে গিয়ে বিকট শব্দ হয়। এরপরই বাংলা সীমান্তবর্তী কুমেদপুর জংশন ঢোকার আগেই ভবন গাঁও স্টেশনের কাছেই দাঁড়িয়ে যায় ডাউন তিস্তা তোর্সা। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রা সবাই আতঙ্কে ট্রেন থেকে অন্ধকারের মধ্যে রেল লাইনে নেমে যায়। এরপরই ট্রেনের ড্রাইভার এবং সংশ্লিষ্ট স্টেশনের কর্মীদের সহায়তায় চাকার থেকে ওই কেবল তার ছাড়িয়ে ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *