অবৈধ সম্পর্ক, হাতেনাতে ধরল স্থানীয় বাসিন্দারা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবৈধ সম্পর্কের জেরে প্রেমিক যুগলকে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের আম বাগানে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রেমিক যুগল দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত। মহিলাটি বিধবা। তার একটি বড় কন্যা সন্তান আছে। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল এই ধরণের সম্পর্ক এলাকার মধ্যে না করতে। স্থানীয় বাসিন্দাদের সতর্কীকরণকে কোন কর্ণপাত না করে ওই ব্যক্তি ওই বিধবার সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। বুধবার যখন ওই ব্যক্তি ওই মহিলার কাছে যান তখন স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। খবর দেয়া হয় পুলিশকেও। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মধ্যে পড়ে ওই ব্যক্তি ওই মহিলাকে স্থানীয় কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে থানায় যায়।
অভিযুক্ত ওই ব্যক্তি বলেন, এলাকার স্থানীয় বাসিন্দারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমি ওই মহিলাকে ভালোবাসি এবং আজকে তাকে কালী মন্দিরে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিলাম। আমার যদি অন্য কোন উদ্দেশ্য থাকতো তাহলে ওই মহিলাকে আমি বিয়ে করতাম না।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন ওই মহিলা এবং ওই ব্যক্তিকে তারা জোর করে স্থানীয় কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে।
বাইট স্থানীয় বাসিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *