শুক্রবার সকালে চকঘটক এলাকার একটি পুকুরে তুলি বর্মন (২৬) নামে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকঘটক এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এদিন শুক্রবার। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে চকঘটক এলাকার একটি পুকুরে তুলি বর্মন (২৬) নামে এক মহিলার দেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তুলি বর্মন, শিবরামপুরের বাসিন্দা, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তুলি বর্মন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং হয়তো মৃগীর আক্রমণের ফলে জলে পড়ে গিয়েছিলেন। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট নিউজ আজকাল 24।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *