বাড়িতে ডেকে খুন যুবককে,এই অভিযোগে গ্রেপ্তার তিন অভিযুক্ত, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বকেয়া টাকা ফেরত দেওয়ার নাম করি বাড়িতে ডেকে খুন যুবককে,এই অভিযোগে গ্রেপ্তার তিন অভিযুক্ত, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পূর্ব আমতলীয়া এলাকায়, জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম গোবিন্দ পাত্র, বয়স আনুমানিক ৪৪ বছর,সূত্রে জানা গিয়েছে পূর্ব আমতলীয়া এলাকার বাসিন্দা উত্তম পাত্রকে ৭০ হাজার টাকার ধার দিয়েছিল গোবিন্দ, এরপর গতকাল রাতে তাকে বাড়িতে ডেকে টাকা দেওয়ার নাম করে তাকে মারধর করে ওই উত্তম পাত্র সহ আরো অভিযুক্তরা, ঘটনায় গুরুতর আহত হয় গোবিন্দ, তারপর স্থানীয়দের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ, এরপর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, এই দিন সকালে উত্তেজিত জনতা ওই অভিযুক্ত উত্তম পাত্রের বাড়ি আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ, ইতিমধ্যেই কাঁথি থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে বলে সূত্রে জানা গিয়েছে, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *