শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ডালিমপুর বাজার এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকায় এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন।সেইসময় একটি গাড়ি সাইকেল আরোহীকে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হন সাইকেল আরোহী ব্যক্তি।স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। যদিও ওই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *