বালুরঘাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শনিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।
স্নেহলতা হেমব্রম বলেন, ‘শনিবার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে শনিবার বালুরঘাট হাই স্কুল মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আমরা আয়োজন করেছি।’ এই অনুষ্ঠানে জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *