ফালাকাটা ব্লক কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ‍্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ফালাকাটা ব্লক কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি।শনিবার ফালাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার। এদিন কংগ্রেসের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা থানায় সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *