মহানন্দা নদীর জলে ডুবে ২ নাবালকের মৃত্যু হল এক নাবালোক চিকিৎসাধীন, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- মালদার মহানন্দা নদীর জলে ডুবে ২ নাবালকের মৃত্যু হল এক নাবালোক চিকিৎসাধীন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রবিবার বেলা দুটো নাগাদ গাজোল সংলগ্ন মহানন্দা নদীতে ছয় পড়ুয়া বন্ধু মিলে স্নান করতে যায়। এরপর তিন বন্ধু ওই মহানন্দা নদী থেকে বাড়িতে ফিরে এসে বাড়ির লোকজনদের খবর দেয় অন্য তিন জন নদীর জলে ডুবে গিয়েছে। এরপর বাড়ির লোকজন প্রতিবেশীরা মিলে দুজনকে উদ্ধার করে। বাকি একজন জলে তলিয়ে নিখোঁজ হলে ঘন্টাখানেক পর ডুবড়ি এসে উদ্ধার করে তার নাম সত্যজিৎ চৌধুরী বয়স (১৩ ) এদের মধ্যে একজনকে গাজোল হাসপাতাল নিয়ে আসলে মৃত্যু বলে ঘোষণা করে । তার নাম বিশ্বজিৎ চৌধুরী(১২), বাড়ি মাগুরা।
আর একজন আদি চৌধুরী সামসি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জেরে এলাকাই নেমে এসেছে শোকের ছায়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *