শুভেন্দু অধিকারী ভূতনীর বন্যা কবলিত মানুষজনকে ত্রাণ দিতে আসছেন, তাই শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুত কর্মী সমর্থকরা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-শুভেন্দু অধিকারীর আগমণের প্রাক্কালে মালদার ভূতনীতে বিজেপি কর্মীদের স্বাগত। পাল্টা ভূতনীবাসীর একাংশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান। স্বাগত জানাতে হাজির বিজেপি কর্মীদের বক্তব্য, শুভেন্দু অধিকারী ভূতনীর বন্যা কবলিত মানুষজনকে ত্রাণ দিতে আসছেন। তাই তারা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন। পাল্টা গো ব্যাক জানানোর পক্ষে সামিল ভূতনীবাসীর বক্তব্য বন্যার সময় শুভেন্দু অধিকারীর দেখা মেলেনি। কিন্তু এখন বন্যা পরিস্থিতি কেটে যাওয়ার পর তিনি রাজনীতি করতে আসছেন। তাই তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক জানাতে তারা প্রস্তুত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *