দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং কুশমন্ডিতে বিজয়া সম্মেলনীতে যোগ দিতে বালুরঘাটে আসেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- “আর জি কর কান্ড নিয়ে রাজ্যে ষড়যন্ত্র চলছে। জুনিয়র ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফার বৈঠক রয়েছে। বৈঠকে সমস্যার সমাধান হতে পারে। তবে নাগরিক সমাজ নাম দিয়ে রাজ্যে যে চক্রান্ত চলছে তার জবাবে সাধারণ মানুষই দেবে। রাজ্যের আসন্ন ছয়টি উপনির্বাচনে তৃণমূল সবকটিতে জিতবে সাধারণ মানুষের ভোটে। দক্ষিণ দিনাজপুরে বিজয়া সম্মিলনী তে যোগ দিতে এসে মঞ্চে এমনই বক্তব্য রাখলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এদিন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং কুশমন্ডিতে বিজয়া সম্মেলনীতে যোগ দিতে বালুরঘাটে আসেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিজয়া সম্মেলনীতে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল এবং মেকেনটাস বার্ন এর চেয়ারম্যান তথা জেলার প্রাক্তন সভাপতি শংকর চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাদ দিয়ে নেতাদের এবং কর্মীদের উদ্দেশ্যে ঐক্যের ডাক দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাই সকলকে এক হতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে যে টালা বাহানা করছে, অন্যান্য প্রকল্পের পাশাপাশি তাও রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে। মুখ্যমন্ত্রী ও রাজ্যকে নিয়ে যে চক্রান্ত চলছে তার জবাব সাধারণ মানুষ দেবে। উপনির্বাচনে সব কটি আসন তৃণমূল জিতবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *