বীরপাড়া সাপ্তাহিক হাটে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সাথে নিয়ে প্রচার চলছে বিজেপি প্রার্থী রাহুল লোহার।।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :-  প্রার্থী ঘোষণা হওয়ার পরই ভোট প্রচারে নেমে পড়লেন মাদারিহাট বিধানসভা বিজেপি প্রার্থী রাহুল লোহার। রবিবার বীরপাড়া কালি মন্দিরে পুজো দিয়ে বীরপাড়া বাজারে প্রচার চালান তিনি। বীরপাড়া সাপ্তাহিক হাটে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সাথে নিয়ে প্রচার চলছে বিজেপি প্রার্থীর। এদিন বীরপাড়া সাপ্তাহিক হাটে আসা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রচার সারেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী রাহুল লোহার জানান, ‘এলাকার হাসপাতাল, চা বাগান শ্রমিকদের সমস্যা সহ একাধিক ই্যসু নিয়ে নির্বাচনি প্রচারে ময়দানে নেমেছি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *