তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহায়তায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহায়তায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন চক্ষু পরীক্ষা শিবিরটি ধনিরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়।এদিনের ওই চক্ষু পরীক্ষা শিবিরে ধনিরামপুর এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ চোখের সমস্যা নিয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরে হাজির হন।জানা গিয়েছে, এদিনের ওই শিবিরে প্রায় ১৫০জন চক্ষু পরীক্ষা করেছেন। এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *