ধুপগুড়ি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ডিভাইডারের উপর উঠে যায়, তবে গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটার জন্য কোন হতাহতের খবর নেই।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার গভীর রাতে ফালাকাটা ১৭ নম্বর জাতীয় সড়ক ধুপগুড়ি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ডিভাইডারের উপর উঠে যায়। এই দুর্ঘটনার ফলে রাস্তার ওপর তৈরি হওয়া অস্থায়ী কালীপুজোর আলোকসজ্জার তোরণ সম্পূন ভেঙে যায়।তবে গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটার জন্য কোন হতাহতের খবর নেই। তবে এলাকাবাসীরা জানিয়েছেন, হয়তো গভীর রাতে হওয়ায় চালকের কোনো কারণে ঘুম পেয়ে যায় বা চোখে লেগে যায়, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, ঘটনা তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *