বালুরঘাটের আত্রেয়ী লজে ‘লেখার মেলা’ কর্মশালার আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:-স্বেচ্ছাসেবী সংস্থা ‘শিক্ষা আলোচনা সমিতির’ উদ্যোগে ‘লেখার মেলা’ অনুষ্ঠিত হলো বালুরঘাটে। গতকাল এবং আজ দুদিনের আবাসিক কর্মশালায় প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে লেখার মেলা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা আলোচনা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখা। বালুরঘাটের আত্রেয়ী লজে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচটি স্কুলের মোট ৩০ জন ছাত্র-ছাত্রীরা যোগ দেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সন্তোষ হাঁসদা।

সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, শিশুদের পঠন-পাঠনের পাশাপাশি গল্পের বই পড়ানোর উৎসাহ দেওয়া হয়। কিন্তু শিশুরা যাতে নিজেদের মতো করে গল্প লিখতে পারে সেই উদ্দেশ্যেই দুদিনের এই ‘লেখার মেলা’ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ফলে শিশুদের গল্প লেখার অভ্যাসের পাশাপাশি তাদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানান, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিশুদের গল্প লেখার ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের উদ্যোগে আরও বেশি ছাত্র-ছাত্রীদের অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আলোচনা করবেন।

বাইট – সুচেতা হালদার, শিক্ষা আলোচনা সমিতির সদস্য।
বাইট – সন্তোষ হাঁসদা, চেয়ারম্যান, ডিপিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *