ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দীঘাতে সতর্কতা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা আগেই জানিয়েছে হওয়া অফিসের তরফে,
হাওয়া অফিস রিপোর্ট এ জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গল বারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালী পুজোর আগে দানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিও দের সঙ্গে করা হয়েছে বৈঠক ইতি মধ্যে। সতর্ক করা হয়েছে ২৫ টি ব্লক কেই। আয়লা সেন্টার সহ সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজর দারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং। মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত ট্রলার গুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।
অপর দিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এই দীঘা গত কালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের হোটেল সংগঠনের সাথে আলোচলার ওপর ভিত্তি নিষেধাজ্ঞ জারি করা হবে। সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সৈকত উপকূলে চলছে মাইকিং। নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে পর্যটকদের। তৎপর সিভিল ডিফেন্স, লুনিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষে সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *