মন্দির থেকে চুরি করে পালানোর সময় ধৃতকে গ্রামবাসীরা গাছে বেঁধে গণধোলাই।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শিব মন্দির থেকে চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পরলো এক চোর, গাছে বেঁধে গণ ধোলাই গ্রামবাসীদের। জানা যায় বুধবার রাত্রে ঘটনাটি ইংরেজবাজার থানার কোতুয়ালি অঞ্চলের নামোজোত এলাকায় শিব মন্দির থেকে শিবের এক পিতলের মূর্তি, নাগ মাথার মূর্তি সহ বেশ কিছু পিতলের সরঞ্জাম ও রুপোর গহনা সহ বেশ কিছু পুজো উপকরণ নিয়ে পালানোর সময় চার জনের মধ্যে একজনকে গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে তিনজন পালিয়ে যাই, ধৃতকে গ্রামবাসীরা গাছে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইংরেজবাজার থানার পুলিশ এসে উদ্ধার করে পুরো ঘটনা তদন্ত শুরু করে। ধৃত তার সঠিক নাম জানায়নি বলে সূত্রে খবর। যদিও তার বাড়ি বিহার বা ঝাড়খন্ড এলাকায় থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *