বালুরঘাট হাইস্কুলের মাঠে সীমানা প্রাচীর দেওয়ার ভিত্তিপ্রস্তর শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  দক্ষিণ দিনাজপুর জেলার দীর্ঘ দিনের একটি সমস্যার সমাধান করলেন দক্ষিণ দিনাজপুর জেলার কৃষ্ণ কৃষ্ণ। বালুরঘাট হাইস্কুলের মাঠে সীমানা প্রাচীর দেওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করা হল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবি প্রকাশ মিনা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত সাহা সহ অন্যান্যরা। প্রায় ১২ লক্ষ টাকা ব্যায়ে সীমানা প্রাচীর দেওয়া হবে। প্রসঙ্গত, এই মাঠের সীমানা প্রাচীর দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে একটা সমস্যা হচ্ছিল। অবশেষে আজ তার সূচনা করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *