পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি সমুদ্র সৈকতে থাকা অস্থায়ী হোটেল তাঁবু গুলির মধ্যে থাকা মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্যত্র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি সমুদ্র সৈকতে থাকা অস্থায়ী হোটেল তাঁবু গুলির মধ্যে এই দুর্যোগের মধ্যেই বসবাস করে ছিলেন তাঁবুর মালিক সহ কর্মীরা । প্রশাসনের নির্দেশকে অমান্য করেই তারা এই তাঁবু গুলির মধ্যে ছিলেন। খবর পেয়ে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ এসে সমস্ত তাঁবু দ্রুততার সহিত খালি করেন। ডানা ঝড়ের কারণেই সমুদ্র সৈকত এলাকা গুলি পর্যটক শূন্য করা হচ্ছে। তার মধ্যেই হোটেলের বেশ কিছু লোকজন জীবনে ঝুঁকি নিয়ে ওই তাঁবুগুলির মধ্যে ছিলেন। পুলিশ গিয়ে তাদের তাঁবু থেকে বের করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *