শর্ট সার্কিটের ফলে পুড়ে গেল বাড়ির সমস্ত জিনিসপত্র, পরিবারের হাতে রান্না করার জিনিসপত্র সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হাতে তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দক্ষিণ জিয়াদা গ্রামে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে রফিকউদ্দিন নামক এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সমস্ত জিনিসপত্র,অসহায় অবস্থার পরিস্থিতির সৃষ্টি হয় ওই পরিবারের, অবশেষে কোলাঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন একাধিক পঞ্চায়েত সদস্য সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ, এই দিন ওই পরিবারের হাতে রান্না করার জিনিসপত্র সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হাতে তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, পাশাপাশি আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *