শুক্রবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভা কক্ষে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-দক্ষিণ দিনাজপুর জেলায় ডেঙ্গি পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস সহ অন্যান্যরা। গতবারের তুলনায় এবারে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। এখন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় ৫৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গতবার জেলায় এই সময় ডেঙ্গি আক্রান্ত হয়েছিল ১০২৬ জন। জেলায় এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর নেই। শুক্রবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভা কক্ষে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। পাশাপাশি গতবার ২৫ হাজার ডেঙ্গি পরীক্ষা করা হয়েছিল। এবারে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২০ জন। বালুরঘাট ব্লকে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *