পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পথ দুর্ঘটনায় এক মহিলা সহ মৃত্যু চারজনের, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়ির ভান্ডারবেড়া এলাকার ১১৬ নম্বর জাতীয় সড়কে,পুলিশ সূত্রে জানা গিয়েছে দীঘা থেকে এক চার চাকায় করে চার থেকে পাঁচজন ঘাটাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নিমতৌড়ির ভান্ডারবেড়া এলাকার জাতীয় সড়কে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সাইকেল আরোহী, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়, ঘটনায় চার চাকায় থাকা এক মহিলা সহ দুই জনের মৃত্যু হয়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।
পথ দুর্ঘটনায় এক মহিলা সহ মৃত্যু চারজনের, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়ির ভান্ডারবেড়া এলাকায়।












Leave a Reply