নয়নজুলিতে মৃত অবস্থায় একটি সদ্যজাত শিশু, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- সদ্যজাত বাচ্চাকে নয়নজুলিতে মৃত অবস্থায় দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ালো। বালুরঘাট শহরের উপকণ্ঠে বানিয়াপাড়া এলাকায় এদিন নয়নজুলিতে মৃত অবস্থায় একটি সদ্যজাত শিশুকে ভাসতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সদ্যজাতক শিশুকে কেউ এলাকায় ফেলে দিয়ে গেছে। ইতিমধ্যেই দেহে পচন শুরু হয়েছে, ফলে অনুমান করা হচ্ছে দু একদিন আগেই ওই সদ্যজাত কে ফেলে দেওয়া হয়। তবে শিশুটি এলাকার, নাকি বাইরে থেকে কেউ এসে ফেলে গিয়েছে তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দিলেও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বালুরঘাট পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *