অল্পের জন্য রক্ষা পেল ব্যাগের দোকান।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদার কালিয়াচক কাপড়ের ব্যাগ তৈরি র বহুতল দোকানে আগুন। অল্পের জন্য রক্ষা পেল ব্যাগের দোকান সহ আশপাশের দোকানগুলি। কালিয়াচকের চৌরঙ্গীর ঘটনা। হঠাৎ ব্যাগের দোকানের ভেতর থেকে ধোঁয়া দেখা যায়। খবর দেওয়া হয় কালিয়াচক থানার ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে দমকলের একটি ইঞ্জিন। যদিও সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।স্থানীয় দোকানদাররা জানান কালীপূজা উপলক্ষে গতকাল থেকে পটকা পাঠাচ্ছে বাচ্চারা সেই আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। যদিও সেভাবে বড় অংশের ক্ষতি না হলেও বড়সড় দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা ছিল দমকলের ইঞ্জিন সময় মতো পৌঁছায় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী আরো দাবি জানিয়েছে কালিয়াচক এলাকায় একটি দমকলের ইঞ্জিন রাখা দরকার মালদা থেকে আসতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে যার ফলে দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা বেশি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *