প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- ভুয়ো ডাকাতি খবরে ছক কোষে শেষ রক্ষা হল না বেলুড় এলাকার এক বাসিন্দার। ঘটনাটি ঘটে বেলুড় থানা অন্তর্গত টিফিন বাজার এলাকায়। এক ব্যাক্তির বাড়িতে ডাকাতির খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ, জিজ্ঞাসাবাদের পথ পুলিশ জানতে পারে যে বাড়ির মালিকই নিজেকে ঘরের মধ্যে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে খবর দিয়েছিল পুলিশকে। তার এই ছক ধরতে পারে পুলিশ। সকাল ৬টা নাগাদ প্রদীপ্ত ঘোষাল নামের এক ব্যক্তি নিজের শিষ্যকে ফোন করে বাড়িতে ডাকেন এবং যখন সে মুখ থেকে সেলোটেপ খুলে দেয় তখন তাকে সে বলে যে আবার মুখ বন্ধ করে ছবি তুলে পুলিশকে ফোন কর। তারপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় পুরো বেলুড় এলাকায়। ঘটনা স্থলে আসে পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা যায় যে ওই লোকটির প্রচুর ধার দেনা রয়েছে বাজারের মধ্যে, তারই চাপে পড়ে সে এই ছকটা করেছে। বাড়ির লোকের অভিযোগ যে সে এরকম নিজে করতে পারেনা। প্রদীপ্ত ঘোষাল ৫৫ বছর বয়স সেই ব্যক্তি বাড়িতে থাকেন একাই। কিছুদিন আগে তার দাদা মৃত্যু হয়ে যাবার পর তিনি প্রচুর টাকা পয়সা ধার দেনা করে ফেলেছেন। পুরো বিষয়টি তদন্ত করছে বেলুড় থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।
ভুয়ো ডাকাতি খবরে ছক, অবশেষে আসল রহস্য উদঘাটন!












Leave a Reply