বালুরঘাটে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের একাউন্ট থেকে বালুরঘাট পুরসভার টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-পুরসভার একাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম মোঃ ইশাক ও ওয়াসিম আক্রাম। কলকাতার মুচিপাড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বালুরঘাটে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের একাউন্ট থেকে বালুরঘাট পুরসভার উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই পুরসভার তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানায় একই দিনে একই ধরণের ঘটনা ঘটায় সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দুইজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ কোলকাতায় পৌঁছেছে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *