দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিধানসভা উপনির্বাচনের সবসময় শাসকদলের পক্ষেই রায় যায়। পশ্চিমবঙ্গে ছটি বিধানসভার উপ নির্বাচনে বিজেপির খারাপ ফল কে এই ভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে। শনিবার সন্ধ্যায় বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন বিধানসভার উপনির্বাচনের সবসময় শাসকদলের পক্ষেই রায় যায় । আমরা এই উপনির্বাচনে দুটি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলাম তালডাংরা এবং মাদারিহাট ভালো ফাইট হয়েছে কিন্তু আরও ভালো ফাইট হতে পারত। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবার আশা প্রকাশ করে সুকান্ত বাবু বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই দুটি কেন্দ্রেই ভালো ফল করব। মাদারিহাট আমরা জিতব, তালডাংরা আমরা জিতব।এর আগে আমরা দেখেছিলাম ২০১৯ সালে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে পুনরায় আমরা ওই কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করি। তেমনই আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা এই ছয়টি কেন্দ্রেই ভালো কল করব।
দুটি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলাম তালডাংরা এবং মাদারিহাট ভালো ফাইট হয়েছে কিন্তু আরও ভালো ফাইট হতে পারত : সুকান্ত মজুমদার।












Leave a Reply