৫১২ নম্বর জাতীয় সড়কে রামলাল গোডাউনের সামনে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে  লরির পেছন চাকায়, অল্পের জন্য রক্ষা পেল লরিচালক।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:-  লরি, ছোট গাড়ি ভুটভুটির সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য।অল্পের জন্য রক্ষা পেল লরিচালক। সোমবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর ঘাতক গাড়িগুলিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর,এদিন চাল বোঝাই একটি লরি গঙ্গারামপুর থেকে যাচ্ছিল কুসুমন্ডিতে।অপরদিকে  বুনিয়াদপুরের দিক থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল একটি ছোট গাড়ি ও মাল বোঝাই ভুটভুটি। সেইসময় কাদিঘাটে এলাকায়  ৫১২ নম্বর জাতীয় সড়কে রামলাল গোডাউনের সামনে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে  লরির পেছন চাকায়।যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরি এবং ধাক্কা মারে পাশাপাশি ভুটভুটিতে।এদিন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে  গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ ঘাতক গাড়িগুলিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *