চেয়ার পছন্দ হবার পর ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামি নিয়ে সংঘর্ষ।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর,২৫ নভেম্বর : চেয়ার দাম নিয়ে কথা কাটাকাটি। এরপর সংঘর্ষে জড়ালেন ক্রেতা বিক্রেতা। ঝড়ল রক্ত। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন ক্রেতা বিক্রেতা। সোমবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের হাইরোড়।
গঙ্গারামপুর শহরের হাইরোড় এলাকায় বাসিন্দা অমল শর্মা। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে তাঁর প্লাস্টিক সামগ্রিকের দোকান। এদিন অমল বাবু দোকান খুলতে চেয়ার কিনতে এসেছিলেন শহরের মাস্টার কলোনির বাসিন্দা দুলাল চন্দ্র মাইতি। চেয়ার পছন্দ হবার পর ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামি শুরু। আর এতে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রথমে শুরু হয় বচসা। মুহুর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উতাপ্ত হয়ে ওঠে যে ক্রেতা বিক্রেতার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনায় মাথা ফাটে দোকান মালিক অমলের। এবং মাথা ও মুখ ফেটে যায় দুলালের। পথ চলতি ও স্থানীয় দোকানদার ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। জন বহুল এলাকায় ক্রেতা বিক্রেতার সংঘর্ষে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ক্রেতা বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *