নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতির বিরুদ্ধে ১০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে সরকারি গ্রুপ-ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে কুসুমন্ডি থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে। অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পরেও চাকরির ব্যবস্থা করা হয়নি। তবে, অভিযোগটি থানায় রেজিস্টার করা হয়নি বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় মামলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তালিকায় এটি নতুন সংযোজন। এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও, এই অভিযোগ সম্পর্কে অম্বরিশ সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। বিরোধী শিবির শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও জোরালোভাবে তুলছে। এখন দেখার, এই মামলার আইনি পরিণতি কোন পথে যায়।












Leave a Reply