বোল্লা মায়ের কাছে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বরে বিজেপির তরফে খোলা জলছত্রের শুভ উদ্বোধন করেন সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৩ নভেম্বর : – গতকাল থেকে বোল্লায় শুরু হয়েছে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ বোল্লা রক্ষা কালী মায়ের পুজো। শনিবার রাতে বোল্লা মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে বোল্লা মন্দিরে পুজো দিতে উপস্থিত হন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বোল্লা মায়ের কাছে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বরে বিজেপির তরফে খোলা জলছত্রের শুভ উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। মায়ের কাছে পুজো দিয়ে পশ্চিমবঙ্গকে সঠিক দিশা দেখানোর কথা প্রার্থনা করেন সুকান্ত। এছাড়াও এছাড়াও পশ্চিমবঙ্গের মেয়েদের সুরক্ষা যাতে মা দেন তার প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *