ভ্যানের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী,ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের আমলাশুলি এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী,ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের আমলাশুলি এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম,সাগর চক্রবর্তী বয়স আনুমানিক ২৫ বছর,অপরজনের নাম কাজল আচার্য,বয়স আনুমানিক ৬০ বছর, দুজনের সম্পর্ক ঠাকুমা নাতি, নাতির বাড়ি আমলাশুলির তেসকোনা গ্রামে,অপরদিকে ঠাকুমার বাড়ি চন্দ্রকোনারোড এলাকায়,সূত্রে আরো জানা যায় ঠাকুমাকে নিয়ে বাইকে করে যাওয়ার পথে বুধবার দুপুর নাগাদ পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় দুইজন,এরপর আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে আমলাশুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, ইতিমধ্যেই পুলিশ ওই ঘাতক পিকআপ করে যদিও চালক পলাতক, অন্যদিকে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গোয়ালতোড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *