জাইকোন ফাউন্ডেশনের ২৯ টি উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে জাইকোন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গড়বেতা এক নম্বর ব্লক ও তিন নম্বর ব্লক সহ মেদিনীপুর সদর ব্লকের সমস্ত সুপারভাইজার ও ব্লক কো অর্ডিনেটর, ডিস্ট্রিক্ট, স্টেট হেড এবং স্টেট অবজারভারদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়,এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্টেট অবজারভার ধীরাজ মাহাত, সঞ্জয় মন্ডল,জয়দীপ পরমান্য,স্টেট অবজারভার দীপক সিং, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর জয়ন্ত চৌধুরী, ব্লক কো অর্ডিনেটর প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ, মূলত স্বাস্থ্য ও শিক্ষা সহ ২৯ টি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এই আলোচনা সভায়, পাশাপাশি এই ফাউন্ডেশন যাতে সাধারণ মানুষের জন্য আরো উন্নয়নমূলক কার্যকলাপ করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই আলোচনা সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *