পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – যাদবপুর কান্ড ইস্যুতে মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজের গেটের সামনে এসএফআইয়ের ছাত্র-ছাত্রীরা অবরোধ শুরু করেছিলেন সোমবার সকাল আটটা থেকে। কলেজ বন্ধ রাখার দাবি করে ছাত্র-ছাত্রীদের প্রবেশের ক্ষেত্রে বাধা দিচ্ছিল। প্রথমে পুলিশ তাদের এটা বন্ধ করতে বলে। এরপরে টিএমসিপি ছাত্র-ছাত্রীরা সেখানে হাজির হয়। দুপক্ষের তর্ক থেকে রীতিমতো হাতাহাতি সংঘর্ষ শুরু হয়ে যায়। আধঘন্টা ধরে চলে সংঘর্ষ পরিস্থিতি কলেজের ভিতরে। দুই পক্ষের কয়েকজন অল্প আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে। উল্লেখ করা যায় যাদবপুরে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে আহত হওয়ার পর এসে ভাইয়ের পক্ষ থেকে এই ঘটনাটি রাজ্যজুড়ে অবরোধ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে এই অবরোধ বিক্ষোভ কোনরকম প্রভাব হলে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর মাঝে সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে পঠন-পাঠন বন্ধ রাখার দাবিতে এসএফআইয়ের ছাত্রছাত্রীরা কলেজের গেটে অবরোধ শুরু করে। সমস্ত ছাত্রছাত্রীরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ তাদের এই কাজটা করতে বারণ করে। কিন্তু কলেজে ঢুকে কোনরকম হস্তক্ষেপ করেনি পুলিশ। এরপরে সেখানে চলে আসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তারা এই অবরোধকারীদের পোস্টার ব্যানার সব সরানো শুরু করে। তাতেই ধস্তাধস্তি থেকে মারপিট শুরু হয়ে যায় দুই পক্ষের। প্রায় আধঘন্টা ধরে চলে এই উত্তেজনা পর্ব। এরই মধ্যে পুলিশ কয়েকজনকে আটক করে নেয়। উত্তেজনা থাকায় সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
যাদবপুর ইস্যু নিয়ে উত্তেজনা মেদিনীপুর শহরে।।।












Leave a Reply