চন্দ্রকোনারোডের কৃষি দপ্তরের সভাকক্ষে মৎস্য চাষের প্রশিক্ষণ শিবিরের আয়োজন।।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে কৃষি দপ্তরের সভাকক্ষে শুরু হল মৎস্য চাষের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় সোমবার, জানা গিয়েছে চার দিন ধরে চলবে এই মৎস্য চাষের প্রশিক্ষণ শিবির, এই দিন এই শিবিরে মেদিনীপুর সদর মহকুমার চারটি ব্লক গড়বেতা,গোয়ালতোড় চন্দ্রকোনারোড ও শালবনি ব্লকের প্রায় ৬০ জন মৎস্য চাষীকে বিজ্ঞান ভিত্তিতে মৎস্য চাষ করার প্রশিক্ষণ দেওয়া হবে,এই দিন প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়, উপস্থিত ছিলেন জেলার মৎস্য আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অশোক কুমার টুডু, চারটি ব্লকের মৎস্য সম্প্রসারণ অধিকারীক ও গড়বেতা তিন ব্লকের অন্যান্য কর্মাধ্যক্ষ গণ। মূলত মৎস্য চাষে আগ্রহী গড়ে তুলতেই এই উদ্যোগ মৎস্য দপ্তরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *