পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিস প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশপ্রেমের চেতনা আরও জাগ্রত করার বার্তা দেওয়া হয়।
দেশাত্মবোধের বার্তায় চন্দ্রকোনারোডে সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে উৎসাহ।












Leave a Reply