পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দেউলিয়া হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে। যথা সময়েই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করে। তবে পরীক্ষার গেটের কাছে তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের করা হলো শুভেচ্ছা জ্ঞাপন। ফুল পেন চন্দনের ফোটা দিয়ে পরীক্ষার্থীদের বরণ করে নেয় উভয় রাজনৈতিক দল। তবে তার মাঝে রয়েছে কাদা ছোড়াছুড়ি, অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কোলাঘাটের দেউলিয়া হাইস্কুলে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো বিজেপির ও তৃণমূল।।।












Leave a Reply