সেনাবাহিনীর কর্মীর বাড়িতে তল্লাশি CBI এর,চাঞ্চল্য কোলাঘাটের ছাতিন্দা গ্রামে।।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর্থিক দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছাতিন্দা গ্রামে এক সেনাবাহিনী কর্মীর বাড়িতে তল্লাশিতে এলো সিবিআই প্রতিনিধি দল।গতকাল সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত চলে তল্লাশি। অভিযোগের গ্রামের যুবক মৃন্ময় ঘোষ বর্তমানে আসামে সেনাবাহিনীতে কর্মরত আছেন। পরিবার সূত্রে জানা গেছে, কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতি রয়েছে ওই সেনাবাহিনী কর্মীর।আর এই বিষয়ে তদন্তের স্বার্থে গতকাল মৃন্ময়ের বাড়ি ছাতিন্দা গ্রামে এবং সেনাবাহিনী কর্মী মৃন্ময়ের গুয়াহাটির ফ্ল্যাটে একই সাথে তলাশী চালায়। পরিবার সূত্রেও জানা গেছে,গতকাল প্রায় সাত ঘন্টা জেরা করে পরিবারের লোকজনের সাথে এবং বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাস বই এবং এলআইসির কাগজপত্র সহ বেশ কিছু নথি নিয়ে যায় সিবিআই অফিসাররা। তবে কত টাকা আর্থিক লেনদেন নিয়ে এই তদন্ত তা সুস্পষ্ট নয়। তবে মৃন্ময়ের কাকা মানস ঘোষ সংবাদ মাধ্যমে জানান, কর্মরত অবস্থায় মৃন্ময় কারোর কাছ থেকে টাকা নিচ্ছিলেন এমনই ভিডিও ছবি সেনাবাহিনীর অফিসারেরা হাতে পান।তারপরই তদন্ত শুরু করে সিবিআই। আর ঠিক এই কারনে তদন্তেরস্বার্থে কোলাঘাটে আসে সিবিআই।আর একই সাথে গুয়াহাটির ফ্লাটেও সিবিআই তল্লাশি চালায়।সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।তবে আজ সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়নি মৃন্ময়ের বাবা মৃনাল ঘোষ। তবে শান্তস্বভাবের গ্রামের সাধাসিধে ছেলে মৃন্ময় সেনাবিভাগে কাজ করে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে পড়বে এবং গ্রামে সিবিআই হানা দেবে এমনটা ভাবতে পারছেননা গ্রামবাসীরা।পরিবারের কাকা বিভাস ঘোষও জানান, তার ভাইপো এমন কোন দুর্নীতির সাথে যুক্ত হতে পারেনা।হয়তো ফাঁসানো হয়েছে এমনটাই দাবী কাকা বিভাস ঘোসের।তবে রাতে সিবিআই অফিসারেরা কোন মন্তব্যই করতে চাননি সংবাদমাধমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *