পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা : এগরা জগন্নাথপুর নব যুবক সংঘের পরিচালনায় নীল সরস্বতী পুজো উপলক্ষে একটি বড়ো মাপের রক্তদান শিবির ও রক্তের বিভাগ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছিল।
সকাল থেকেই এই শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো এগরা বিধানসভা এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংকের কর্মীরা। এই শিবিরে মহিলা রক্ত দাতা ও ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রক্তের বিভাগ নির্ণিয় শিবিরে প্রায় ৫০০ জন মানুষ টেস্ট এর মাধ্যমে তাদের রক্তের বিভাগ জানতে পারেন। আয়োজক সংস্থার সদস্য তথা জগন্নাথপুর প্রান্তিক পাঠ দান কেন্দ্রর প্রধান শিক্ষক ভোলানাথ মাঝি জানিয়েছেন, প্রচন্ড গরমে মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে ও ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবির এর আয়োজন ও বহু মানুষ নিজের রক্তের গ্রুপ যানেননা যখন কোন দুর্ঘটনা ঘটে রক্তের প্রয়োজনে রক্ত দিতে হলে সমস্যায় পড়ের তাই রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন।
এছাড়াও পুজোর কদিন রয়েছে কিড়া প্রতিযোগিতা, পঠ্য পুস্তক বিতরণ, গিতা বিতরণ , যাত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এগরা জগন্নাথপুর নব যুবক সংঘের পরিচালনায় নীল সরস্বতী পুজো উপলক্ষে একটি বড়ো মাপের রক্তদান শিবিরের ও রক্তের বিভাগ নির্ণয় শিবির ।।।












Leave a Reply