পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দলছুট হাতির আক্রমনে মৃত্যু হল এক ভাইয়ের। আহত আরো এক ভাই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিট এলাকার চাথালডাঙ্গায়। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ির মহিষ বাড়ি না আসায়, খোঁজাখুঁজি শুরু হয়। আর সেই মহিষ খুজতে গিয়েই একটি দলছুট হাতির মুখোমুখি পড়ে যায় বঙ্কিম মাহাতো ও কালীপদ মাহাতো নামে দুই ভাই। এরপরে হাতির আক্রমণে মৃত্যু হয় বঙ্কিম মাহাতো নামে এক ভাইয়ের। পাশাপাশি হাতির আক্রমণে কালীপদ মাহাতো নামে আরও এক ভাই আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে শালবনী পরে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।ইতিমধ্যেই এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
আরাবারি রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন বনদপ্তরের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ঐ পরিবারটিকে,ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিট এলাকার চাথালডাঙ্গায় হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যক্তির, আহত আরো এক।












Leave a Reply