পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একাধিক দাবিতে SFI-এর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা। কলেজ গেটের বাইরে SFI-এর স্লোগান ওঠে, অন্যদিকে TMCP সমর্থকদের SFI-এর স্লোগানের বিরুদ্ধে কলেজের ভেতরে পতাকা ও ব্যানার হাতে থাকতে দেখা যায়। SFI-TMCP কর্মী ও সমর্থকদের SFI-এর ঘাটাল কলেজ অভিযান নিয়ে কলেজ গেটের বাইরে স্লোগান দিতে দেখা যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে ঘাটাল কলেজে অধ্যক্ষের বাড়িতে তালা ঝুলিয়ে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরের দিন, ছাত্র বিক্ষোভ দমনের জন্য ঘাটাল শহরের একটি গেস্টহাউসে তৃণমূল জেলা সভাপতির একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় কলেজ অধ্যক্ষের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। আজ, SFI-এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়, অতিরিক্ত ফি বৃদ্ধি, নিয়মিত ক্লাস না করা সহ ভর্তিতে একাধিক অনিয়মের কথা তুলে ধরে।
ঘাটাল কলেজে SFI-এর অভিযান ঘিরে উত্তেজনা, মুখোমুখি SFI ও TMCP সমর্থকরা।












Leave a Reply